সিরাজগঞ্জ থেকেঃহোসেন আলী ছোট্ট
সিরাজগঞ্জে ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ জাহান আরা উচ্চ বিদ্যালয় সিরাজগঞ্জে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ( ০৭ মার্চ ২০২৪) সকাল ৯ টায় জাহান আরা উচ্চ বিদ্যালয় সংলগ্ন নর্দান ফ্লাওয়ার মিলস লিঃ র্প্রাঙ্গণে জাহান আরা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধনী অনুষ্ঠানে শুরুতে জাতীয় সংগীত, জাতীয় পতাকা,ও অলিম্পিক ক্রিয়া এবং শপথ বাক্যপাঠ, ও আকাশের শান্তির নীড় কবুতর অবমুক্ত করে এর শুভ উদ্বোধন ঘোষণা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা শিক্ষা অফিসার মো. আফসার আলী।
পরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাহান আরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরকার ছানোয়ার হোসেন
এর সভাপতিত্বে জাহান আরা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. জহুরুল ইসলাম, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার মো. আফসার আলী।
অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা শিক্ষা অফিসার আফসার আলী তিনি তার বক্তব্য বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ গড়তে খেলাধূলার কোন বিকল্প নেই, পাশাপাশি পড়ালেখা কোন বিকল্প নেই। মাননীয় প্রধানমন্ত্রী হাত ধরে দেশ আজ এগিয়ে চলেছে, ও খেলাধুলাসহ সুস্থ সাংস্কৃতিক চর্চা সৃষ্টিশীল প্রজন্ম গঠনে কার্যকর ভূমিকা রাখে। খেলাধুলা মানসিক বিকাশ ও শরীর গঠনে সহায়তা করে। ক্রীড়ার মাধ্যমে খেলোয়াড় সুলভ মনোভাব তৈরির দ্বার উন্মুক্ত হয়। ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে শিশু ও যুবদের পর্যায়ে এর মধ্যে নেতৃত্বের বিকাশ ঘটে। বর্তমান সরকার শিক্ষাখাতে নানান উন্নয়ন করাসহ রাস্তাঘাট, বিদ্যুৎ, বই খাতাসহ নারী-পুরুষের চাকুরী বা কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করছেন এবং শিক্ষা উপবৃত্তি প্রদান করছেন তখনই ছেলে মেয়েরা এমনিতেই স্কুল আসছে ও প্রতিযোগিতা স্কুল পর্যায়এ প্রতিযোগিতার মাধ্যমে ভাতৃত্ববোধ ও একে অন্যকে চেনার সুযোগ তৈরি হচ্ছে। প্রাচীনতম এই স্কুলটি ইতিমধ্যেই অনেক সুনাম অর্জন করেছে। এই শিক্ষা প্রতিষ্ঠানটি খেলাধূলার মাধ্যমে আরো পরিচিত হোক এই শিক্ষা প্রতিষ্ঠানটি।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সিরাজগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এলিজা সুলতানা, নর্দান ফ্লাওয়ার মিলস লিঃ এর ব্যবস্থাপক ইকবাল হোসেন, এছাড়াও আরো উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জাহান আরা উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য ও অভিভাবক সদস্য মো. আব্দুল আলীম মন্ডল, ম্যানেজিৎ কমিটির সদস্য ও শিক্ষক প্রতিনিধি সিনিয়র শিক্ষক টি এম আসলাম উদ্দিন, ম্যানেজিং কমিটি ও অভিভাবক সদস্য মো. মামুন সরকার, ম্যানেজিং কমিটির সদস্য ও বিদ্যোৎসাহী সদস্য আহসান হাবীব খোকা, শিক্ষক প্রতিনিধি সবিতা ঘোষ, সীমা রাণী প্রাং প্রমুখ।
অনুষ্ঠান টি সঞ্চালনা করেন সহকারী শিক্ষক সঞ্জয় কুমার গৌর।
উল্লেখ্যঃ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী ছাত্র-ছাত্রীদের মাঝে পবিত্র ইদুল ফিতরের পরে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে সদয় সম্মতি জ্ঞাপন করবেন সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ ২ আসনের জাতীয় সংসদ সদস্য ড. জান্নাত আরা তালুকদার হেনরী তিনি উক্ত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলেদিবেন।





মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন