চৌহালীতে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে পুড়লো কৃষকের ঘরসহ নগদ টাকা


 এস এম শাকিল 

চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের চৌহালীতে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে কৃষকের ঘড় , আসবাবপত্র সহ নগদ টাকা  আগুনে পুড়ে ছাই    ।

২০ মার্চ বুধবার  সকালে  খাষকাউলিয়া ইউনিয়নের দক্ষিণ খাষকাউলিয়া গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে  ।



স্থানীয়রা জানান, বুধবার সকালে দক্ষিণ খাষকাউলিয়া    গ্রামের আজগর সেখের  ছেলে হারুন অর রশীদ  সেখের   বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে।

ইউপি সদস্য মো. আমিনুল ইসলাম সুরুজ ব্যাপারী  বলেন,  এলাকাবাসী ঘন্টাব্যাপী চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনলেও একটি ঘড়, সকল আসবাব পত্রসহ নগদ টাকা  পুড়ে ছাই হয়েছে  ৷  



এদিকে  অগ্নিকাণ্ডের খবর শুনে  খাষকাউলিয়া ইউপি  চেয়ারম্যান ও ইউনিয়ন আ'লীগের সভাপতি  মো.  আবু ছাইদ বিদ্যুৎ ক্ষতিগ্রস্ত পরিবারকে ইউনিয়ন  পরিষদের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।   প্রশাসনের পক্ষ থেকে ঢেউটিন ও নগদ টাকা দিবে এমনটা জানাগেছে।

মন্তব্যসমূহ