সিরাজগঞ্জে ইসলামিক ফাউণ্ডেশনের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী পালন

 

বার্তা ডেস্ক





 সিরাজগঞ্জে ইসলামিক ফাউণ্ডেশনের উদ্যোগে বঙ্গবন্ধু  শেখ মুজিবুর রহমানের ১০৪ তম 

জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২৪ পালন উপলক্ষে  আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 



রবিবার   ( ১৭ মার্চ  ২০২৪) সকালে জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে  বঙ্গবন্ধু  শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী  অনুষ্ঠানে সভাপতিত্ব করেন  ইসলামিক ফাউন্ডেশন সিরাজগঞ্জের

 উপ-পরিচালক ফারুক আহামেদ,  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বঙ্গবন্ধু  শেখ মুজিবুর রহমানের  জন্মবার্ষিকীর উপর দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ ২  আসনের জাতীয় সংসদ সদস্য ড. জান্নাত আরা তালুকদার হেনরী। 



অনুষ্ঠানে প্রধান অতিথি ড. জান্নাত আরা তালুকদার হেনরী তিনি বলেন, ১৯২০ সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বাবা শেখ লুৎফর রহমান এবং মা শেখ সায়েরা খাতুনের ঘর আলোকিত করে খোকা নামে যে শিশুটি ভূমিষ্ঠ হয়েছিল, তিনিই আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি টুঙ্গিীপাড়ার দুরন্ত খোকা থেকে কিশোর শেখ মুজিব হয়ে একজন অসাম্প্রদায়িক বিশ্বনেতায় পরিণত হওয়া এবং বাঙালী জাতির পিতার স্বীকৃতিসহ বঙ্গবন্ধুর সংগ্রামী জীবনের উপর আলোকপাত করেন।  তিনি আরো বলেন, 

বাংলাদেশের ইতিহাসের মহানায়ক হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান তুলে ধরে বক্তব্য প্রদান করেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইসলামিক ফাউণ্ডেশন সিরাজগঞ্জের সহকারি পরিচালক আব্দুল বাছেদ, ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র, জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র পেশ ইমাম হাফেজ মাওলানা মোঃ তরিকুল ইসলাম,  ফিল্ড অফিসার মোঃ মহিউদ্দীন আহমেদ, ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মবার্ষিকী  অনুষ্ঠান  সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে, সভাপতি মহোদয় অনুষ্ঠানের সমাপ্তি  ঘোষণা করেন।

 অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ রেদওয়ানুল হক সোহাগ। 





মন্তব্যসমূহ