বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি সিরাজগঞ্জ জেলা শাখার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ( ৩১ মার্চ ২০২৪) বিকেলে পৌর এলাকায় সিরাজগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে জেলা বিএনপির আয়োজনে পবিত্র মাহে রমজান উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিরাজগন্জ সদর ও কামারখন্দ ২ আসনের সাবেক জাতীয় সদস্য ও জেলা বিএনপি সভাপতি রোমানা মাহমুদ, এর সভাপতিত্বে জেলা বিএনপি সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির স্থায়ী সদস্য সাইদুর রহমান বাচ্চুর সঞ্চালনায়
প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপস্থিত থেকে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন, এবং পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এসময়ে ভার্চুয়াল উপস্থিত ছিলেন বিএনপি স্থায়ী কমিটির অন্যতম সদস্য সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। এসময়ে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপি নেতা সাবেক মন্ত্রী এডভোকেট রহুল কুদ্দুস দুলু। অন্যন্যদের মধ্যে ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপি সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, সাংগঠনিক সম্পাদক মীর্জা মোস্তফা জামান, যুগ্ম- সাধারণ সম্পাদক রাশেদুল হাসান রঞ্জন, হারন অর রশিদ খান হাসান, সহ জেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও থানা ও উপজেলা বিএনপির নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন জেলা বিএনপি সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।



.png)


মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন