প্রকাশ ২৫:৩:২৪:০৭.০৫
সিরাজগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ১৯৭১ সালের ২৫ মার্চ মধ্যরাতে নিরস্ত্র বাঙালির ওপর ‘অপারেশন সার্চলাইট’-এর নামে পাকিস্তানি সেনাবাহিনী হত্যাকাণ্ড চালায়। এরই অংশ হিসেবে সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ভিক্টোরিয়া হাই স্কুলে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ( ২৫ মার্চ ২০২৪) সকালে ভিক্টোরিয়া হাই স্কুলে ২৫ মার্চ গণহত্যা দিবসে আলোচনা সভা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভিক্টোরিয়া হাই স্কুলের প্রধান শিক্ষক মো. সাজেদুল ইসলাম।
আলোচনা সভায় বক্তারা বলেন, স্বাধীনতা যুদ্ধের ঠিক আগ মুর্হুতে ২৫ মার্চ কালোরাতে সারাদেশে পাকিস্তানী হানাদার বাহিনী দেশের নিরস্ত্র, নিরীহ মানুষের উপর ঝাঁপিয়ে পড়ে হামলা চালিয়েছিল। তাই সারাদেশে বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে গণহত্যার নানা ইতিহাস। বর্তমান সরকার গণহত্যার শিকার হওয়ার মানুষের আত্মত্যাগের কথা স্মরনীয় করে রাখতে সারাদেশে বধ্যভূমি তৈরী করেছে। গণহত্যার সাথে যারা জড়িত রাজাকার, আল বদর, আল শামসদের বিচারের আওতায় এনেছে। তাই নতুন প্রজন্মকে দেশের মুক্তিযুদ্ধ, গণহত্যা, রাজনীতির ইতিহাস জানতে হবে।
এসময়ে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সহকারী প্রধান শিক্ষক মোঃ শফিউল আলম সিনিয়র সহকারী শিক্ষক মীর্জা গোলাম মোস্তফা, মোঃ সাইফুল ইসলাম, অচিন্তিত কুমার মন্ডল, মোছাঃ পারভীন খাতুন, মোছাঃ জিয়াসমিন সুলতানা, সহকারী শিক্ষক মোছাঃ নাজমা খাতুন, মোঃ রকিবুল ইসলাম, শামীম হোসেন, মোঃ রাশিদুল হাসান, শিক্ষিকা তাহমিনা খাতুন পূর্ণিমা রাণী সরকার সহ সকল শিক্ষক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। প্রমুখ।




.gif)


মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন