সিরাজগঞ্জ থেকেঃহোসেন আলী ছোট্ট
৭ই মার্চ বাঙ্গালী জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। কেননা সেই দিনেই জাতির পিতা বঙ্গবন্ধুর তর্জনির গরজে জেগে উঠেছিল পুরো বাঙালি জাতি। সোচ্চার হয়েছিল স্বাধিকার আন্দোলনে। সেই ৭ই মার্চ কে আরও বেশী স্মরণীয় করতে পরিবেশবাদী সংস্থা "ক্লিন সিরাজগঞ্জ গ্রীন সিরাজগঞ্জ" আয়োজন করেছিল ঐতিহাসিক ৭ই মার্চে বঙ্গবন্ধুর সেই ঐতিহাসিক ভাষণের উপর উপস্থিত প্রতিযোগিতার। প্রতিযোগিতায় মোট ১৭ জন অংশ নিয়েছিল যেখান থেকে ৩ জন চুড়ান্ত ভাবে নির্বাচিত করা হয় গত ৭ তারিখে এবং পুরস্কার বিতরণের তারিখ ঘোষণা হয় ১০ই মার্চ।
রবিবার ( ১০ মার্চ ২০২৪) বিকেলে ক্লিন সিরাজগঞ্জ গ্রীন সিরাজগঞ্জ এর ২য় কার্যালয় বিএ. কলেজ রোডস্থ পৌর লেডিস মার্কেট, সিরাজগঞ্জে
এই ভাষণ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লিন সিরাজগঞ্জ গ্রীন সিরাজগঞ্জ" এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আশিক আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলেদেন সিরাজগঞ্জ পৌরসভার সুযোগ্য মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ করুণা রানী সাহা।
অনুষ্ঠানে প্রধান অতিথি মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা তিনি বলেন, - "ক্লিন সিরাজগঞ্জ গ্রীন সিরাজগঞ্জ" অত্যন্ত সুনাম এবং স্বচ্ছতার সাথে দীর্ঘদিন ধরে সিরাজগঞ্জের জন্য কাজ করে যাচ্ছে। যদিও এসব কাজে অর্থ লাগে আর আমি এও জানি ওদের অর্থের জায়গা কম। তাই বলেতো ভালো কাজ থেমে থাকবেনা। ক্লিন সিরাজগঞ্জের ভালো কাজকে আরো অনুপ্রাণিত করতে আমি ব্যক্তিগত পক্ষ থেকে একলক্ষ টাকা অনুদান দেবো, যা দিয়ে তারা আরো ক্লিন এন্ড গ্রীনে কাজ করবে। আমি তাদের মঙ্গল কামনা করি এবং এমন আয়োজন আরো অনুষ্ঠিত হবে বলে প্রত্যাশা রাখি।
অনুষ্ঠানের বিশেষ অতিথি সাবেক অধ্যক্ষ ও "ক্লিন সিরাজগঞ্জ গ্রীন সিরাজগঞ্জ" এর উপদেষ্টা প্রফেসর করুণা রানী সাহা তিনি বলেন, যে বসয়ে ছেলে মেয়েরা জীবন উপভোগ করে সেই বয়সে এই সংগঠনের ছেলে মেয়েরা দেশ ও জাতি গঠনে কাজ করছে যা আমাদের গর্বিত করে। আমি এবং আমরা চেষ্টা করছি এই সংগঠনের মাধ্যমে একটি বাসযোগ্য সিরাজগঞ্জ উপহার দেয়ার। এবং শিক্ষার্থীদের মাঝে মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরার ভিন্ন এই আয়োজনে জন্য আমি আয়োজকদের ধন্যবাদ জানাই।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিজয়ীদের শিক্ষা উপকরণ এবং সার্টিফিকেট পুরস্কার হিসেবে তুলে দেয়া হয়।





মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন