ক্লিন সিরাজগঞ্জ গ্রীন সিরাজগঞ্জের উদ্যোগে অসহায়দের ইফতার বিতারণ


 
Ramadan Sponsor
৩ রমজান
ঢাকায় সেহরির সময় বাকী
০৫ : ১৪ : ০৯
অন্যান্য জেলার সময়সূচি



 সিরাজগঞ্জ থেকেঃহোসেন আলী (ছোট্ট) " পরিচ্ছন্ন সবুজ বাসযোগ্য সিরাজগঞ্জ হোক আমার অঙ্গীকার এই স্লোগান কে সামনে রেখে ক্লিন সিরাজগঞ্জ গ্রীন সিরাজগঞ্জের উদ্যোগে অসহায়দের  মাঝে  

 মাসব্যাপী ইফতার  বিতারণ করা হয়েছে। 


গতকাল  (১৩ মার্চ ২০২৪)) বিকেল ৫ টায়  সিরাজগঞ্জ পৌরএলাকায়  দত্ত বাড়ি  মোড়ে অসহায়দের মাঝে ইফতারের পেকেট দেওয়া হয় ।   এসময়ে ইফতার পেকেট   অসহায় রোজাদারদের হাতে পেকেট তুলেদেন  অনুষ্ঠানে প্রধান অতিথি সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা হাসনা হেনা।  এসময়ে উপস্থিত ছিলেন,   ক্লিন সিরাজগঞ্জ, গ্রীন সিরাজগঞ্জ প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আশিক আহমেদ।  




অনুষ্ঠানে প্রধান অতিথি অধ্যাপিকা হাসনা হেনা তিনি 

 বলেন, ক্লিন সিরাজগঞ্জ গ্রীন সিরাজগঞ্জ সব সময় বিভিন্ন উন্নয়নমূলক কাজে অংশ গ্রহণ করে থাকে। এ সংগঠনটি  অসহায়দের পাশে থেকে যাদের জায়গায় আছে তাদের ঘর করার মতো টাকা নেই তাদের কে ঘর নির্মাণ করে দেন এবং ব্যবসায় করার মতো অর্থ নেই তাদের কে দোকান করে ব্যবসায় স্বাবলম্বী হওয়ার জন্য পাশে থাকে এই সংগঠন টি।


পাশাপাশি সিরাজগঞ্জে জেলায় শহরে বৃক্ষ রোপণ ও সুন্দর 

 একটি পৌর শহর কে ক্লিন রাখতে এই সংগঠন টি বদ্ধ পরিকর। 

উল্লেখ্য, মাসব্যাপী ইফতার বিতরণ  আয়োজন করেন ক্লিন সিরাজগঞ্জ গ্রীন সিরাজগঞ্জ।







মন্তব্যসমূহ