এস এম শাকিল
সোমবার(১১মার্চ২৪)বেলা ১২ টার দিকে সিরাজগঞ্জ র্যাবের মিডিয়া হাউজ থেকে র্যাব ১২ এর স্কোয়ড্রন লীডার কামান্ডার মোহাম্মদ ইলিয়াস খান যানায় র্যাব ১২এর বিশেষ অভিযানে জেলার ১১ মার্চ ২০২৪ রাত্রী ০২.০৫ ঘটিকায় র্যাব-১২'র সদর কোম্পানির একটি চৌকষ আভিযানিক দল “সিরাজগঞ্জ
জেলার সলঙ্গা থানাধীন ধোপাকান্দি গ্রামস্থ হাটিকুমরুল টু ঢাকাগামী মহাসড়কের এরিস্টোক্রেট হোটেলের বিপরীত পার্শে জনৈক মোঃফরিদুল ইসলামের ৫তলা বিল্ডিংয়ের নীচতলায় অভিযান পূর্বক গোডাউনের মালিক আসামী নুর ইসলামের নিকট ট্রাকড্রাইভার জসিম ও খোরশেদদ্বয় ৩৯১ কেজি চোরাই রোড বিক্রয় করার সময় হাতেনাতে আটক করা হয়। একই এলাকায় আসামী
আশরাফুলের দোকানে অভিযান পরিচালনা করে আসামী ইমরান এর নিকট হতে সরকারী খাদ্য গুদামের ছয় বস্তা চাল যার ওজন
১৮০ কেজি, আসামী আলমগীর এর নিকট হতে ৩৭ কেজি চোরাই গম, এবং আসামী মোঃ হাফিজুল ইসলাম ও মোঃ মিরাজুল
ইসলাম এর নিকট হতে সর্বমোট ৯০ কেজি কয়লা ও ৮৪,৪০০/- নগদ টাকা ক্রয়-বিক্রয় করার সময় তাদেরকে হাতেনাতে আটক করা হয়।
আসামীগণ চোর সিন্ডিকেটের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন যাবৎ সরকারী ও ব্যক্তি মালিকানাধীন পণ্য (রড, গম, চাল,
কয়লা) পরিবহণকালে মালিকের অগোচরে ট্রাক হতে অসাধূভাবে চুরি করে বিক্রয় করে আসছে। আসামীদের প্রাথমিক
জিজ্ঞাসাবাদে ঘটনার সাথে তাদের সম্পৃক্ততার সত্যতা পাওয়া যায় ।
গ্রেফতারকৃত আসামী ১। মোঃ আশরাফুল ইসলাম (৩৫), দোকানদার, পিতা-মোঃ আবুল হোসেন, সাং- সরাতুল,উল্লাপাড়া, জেলা-সিরাজগঞ্জ, ২। মোঃ হাফিজুল ইসলাম (২১), দোকানদার, পিতা-মোঃ আমিনুল ইসলাম, সাং- বাশুলিয়া, থানা-রায়গঞ্জ,
জেলা-সিরাজগঞ্জ, ৩। মোঃ মিরাজুল ইসলাম (২১), দোকানদার, পিতা-মুকুল হোসেন, সাং- ধোপাকান্দি, থানা-সলঙ্গা,জেলা-সিরাজগঞ্জ, ৪। মোঃ নুর ইসলাম (২৬), দোকানদার, পিতা-মোঃ আব্দুর রশিদ, সাং- ধোপাকান্দি, থানা-সলঙ্গা, জেলা-সিরাজগঞ্জ, ৫। মোঃ ইমরান হোসেন (৩৫), ড্রাইভার, পিতা-মৃত আব্দুল মালেক, সাং- ইটাখোলা বাজার, থানা-ক্ষেতলাল, জেলা-
জয়পুরহাট, ৬। মোঃ আলমগীর হোসেন (২৪), ড্রাইভার, পিতা-হাইকুল ইসলাম, সাং-রাজারামপুর ফকিরপাড়া, থানা-ফুলবাড়ি,জেলা-দিনাজপুর, ৭। খোরশেদ আলম (৩০), ড্রাইভার, পিতা-মোঃ জামাল উদ্দিন, সাং-ভুজারীপাড়া, ৮। মোঃ জসিম উদ্দিন(২৪), ড্রাইভার, পিতা-হাফেজ আলী, সাং-পশ্চিম মলানী, উভয়ের থানা- পঞ্চগড় সদর,জেলা-পঞ্চগড়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামিগণ পরস্পর যোগসাজসে দীর্ঘদিন যাবৎ সরকারী ও ব্যক্তি মালিকানাধীণ পণ্য
(রড, গম, চাল, কয়লা) দেশের বিভিন্ন স্থান হতে ট্রাকে লোড করে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন ধোপাকান্দি এলাকার
মহাসড়কের উভয়পার্শ্বে রাস্তা সংলগ্ন কিছু স্থায়ী/অস্থায়ী টিনশেড ও পাকা বিল্ডিংয়ের দোকানঘরে কালোকাপড় দিয়ে ঢেঁকে সেখানে
ট্রাক প্রবেশ করতঃ পণ্য চোরাইভাবে ক্রয়-বিক্রয় করে আসছে।
গ্রেফতারকৃত আসামিগণের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। থানার এলাকা হতে সরকারী ও ব্যাক্তি মালিকানাধীন চোরাইভাবে ক্রয় বিক্রয়কালে ৮ জন কে আটক করা হয়। এ সদস্য থেকে চোরাই মালামালসহ ৪ টি ট্রাক জব্দ করা হয়।



মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন