এস এম শাকিল
সিরাজগঞ্জে শিশুর জন্ম নেওয়ার কয়েক দিনের মধ্যে নিবন্ধন করলেই উপহার দিচ্ছেন সিরাজগঞ্জ সদর উপজেলা ৩নং বহুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ফরহাদ হোসেন সেখ।
বৃহস্পতিবার (২৯ফেব্রুয়ারি২০২৪) সকালের দিকে সিরাজগঞ্জ সদর উপজেলার ৩নং বহুলী ইউনিয়ন পরিষদের ইউনিয়নের বাসিন্দা এক স্থানীয় নগরীক শিশু জন্মের ৩২ দিন পর ইউনিয়ন পরিষদে এসে জন্ম নিবন্ধন করেন। এসময়ে ৩নং বহুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ফরহাদ হোসেন সেখ ও ইউপি সচিব মোঃ আসলাম উদ্দিন সেখ শিশুর মাতাকে শুভেচ্ছা জানান এবং ইউনিয়ন কার্যালয়ের অফিসে শিশুর মায়ের হাতে শীতের জামা, হ্যান্ড স্যানিটাইজার,ডিটল সাবান, তৈল ও বিভিন্ন ধরনের স্বাস্থ্য সু-রক্ষা উপকরণ উপহার সহ জন্ম নিবন্ধন মুল কপি হাতে তুলে দেন।
সঠিক সময়ে সব বাবা-মাকে সন্তানের জন্ম নিবন্ধনে উৎসাহিত করতেই ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছেন পরিষদের চেয়ারম্যান মোঃ ফরহাদ হোসেন সেখ । তার এই উদ্যোগটি পুরো ইউনিয়ন সহ সিরাজগঞ্জে প্রশংসনীয় হয়ে উঠেছে। স্বাগত জানিয়েছেন ইউনিয়নের সর্বস্তরের মানুষ। শিশুদের জন্ম নিবন্ধন করতে উৎসাহিত হচ্ছেন জন্মদাতারা ।
উপহার পেয়ে শিশুর মাতারা জানান, জননেত্রী শেখ হাসিনার ঘোষনায় নাগরিক অধিকার করতে নির্ভুল জন্ম নিবন্ধন করেছি। উপহার পেয়ে আমার অনেক ভালো লাগছে । ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে ধন্যবাদ জানাই এরকম ব্যতিক্রম উদ্যোগ গ্রহণ করার জন্য।
চেয়ারম্যান মোঃ ফরহাদ হোসেন সেখ বলেন, নির্ভুল জন্ম-মৃত্যু নিবন্ধন করব,শুদ্ধ তথ্যভান্ডার গড়ব। শুধু জন্ম নিবন্ধনই নয়, সবার বাড়িতে বাড়িতে কর ট্যাক্স প্রদানের পাশ বই ফ্রী তে সবার মাঝে বিতরণ করছি। স্থানীয় সরকারের এ প্রতিষ্ঠানকে শক্তিশালী করতে ও সরকারের নানামুখী কর্ম পরিকল্পনা বাস্তবায়নে শতভাগ কাজ করছি। শতভাগ হোল্ডিং ট্যাক্স ও ভূমি উন্নয়ন কর আদায়, স্ট্যান্ডিং কমিটির মিটিং, গ্রাম আদালতকে কার্যকর করা, উন্মুক্ত বাজেট ঘোষণাসহ নাগরিকত্ব সনদপত্র দিতে সরকারি নির্দেশনাকে অনুসরণ করছি।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন