সিরাজগঞ্জ সদরে সফল ক্যাপসিকাম চাষি দেলোয়ার, বাজার ব্যবস্থা না থাকায় লোকসানের মুখে

 


দৈনিক সীমাহীন প্রতিবেদন


সিরাজগঞ্জ সদরের বহুলী গ্রামের পশ্চিমপাড়ায় মোঃ দেলোয়ার হোসেন ক্যাপসিকামের চাষ করেছেন। ক্যাপসিকামের চাষকৃত ফলন আশাজনক ভাবে খুব ভালো হয়েছে। কিন্তু বাজারদরের অবকাঠামো না থাকায় ন্যায্য মূল্যে বিক্রি করতে পারছেন না।

সরেজমিনে গিয়ে দেখা যায়, তিনি প্রায় ১৫ শতক জমিতে ক্যাপসিকামের চাষ করেন। এখানে তিন জাতের ক্যাপসিকাম চাষ করেছেন।

মোঃ দেলোয়ার হোসেন বলেন, তিনি একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা বসে না থেকে তিনি তার জমিতে বিভিন্ন রকম ফসল উৎপন্ন করেন। তিনি বিভিন্ন রকমের ফসল চাষ করেন এবং তার ধানি জমিতে ক্যাপসিকামের চাষ করেন।

তিনি ফলন সম্পর্কে বলেন, আলহামদুলিল্লাহ খুব ভালো ফলন হয়েছে। কিন্তু সমস্যা হচ্ছে আমাদের সিরাজগঞ্জে পর্যাপ্ত পরিমাণ এই ফসলের চাষ না থাকায় বাজার,ব্যবস্থা নেই। যার জন্য সিরাজগঞ্জে তিনি এ ফসল বিক্রি করতে পারছেন না।

তিনি আরো বলেন, আমাদের সিরাজগঞ্জে পর্যাপ্ত ক্রেতা নেই। যার জন্য তাকে ঢাকায় গিয়ে বিক্রি করতে হয় তাতে তার খরচের পরিমাণটা বেড়ে যায়। এই সাপেক্ষে তার আশানুরূপ লাভ নেই শঙ্কায় আছেন। যার জন্য তিনি সিরাজগঞ্জের কাঁচামাল ব্যবসায়ীদের দৃষ্টি আকর্ষণ করছেন। যেন তিনি ন্যায্য মূল্যে সিরাজগঞ্জে বিক্রি করতে পারেন।

কৃষি কর্মকর্তা মোঃ তারিকুল ইসলাম জানান,তাদের সুষ্ঠু চাষে খুব ভালো ফলো হয়েছে,কিন্তু সিরাজগঞ্জে পর্যাপ্ত পরিমাণ ক্রেতা না থাকায় সঠিক দামে বিক্রি করতে পারছেন না।

মন্তব্যসমূহ